গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (পাতুরিয়া) এলাকায় যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
Manual2 Ad Code
নিহতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) এবং রানাপিং এলাকার লাল মিয়ার ছেলে ছাব্বির (২১)।
Manual8 Ad Code
জানা যায়, গোলাপগঞ্জগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আহাদ ও ছাব্বির মারা যান।
Manual6 Ad Code
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার উত্তর গোয়াসপুর (পাতুরিয়া) এলাকায় যাত্রী ছাউনির সামনে মধ্যরাতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।