প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জের তোফায়েল ও রব্বানী গ্রেফতার

editor
প্রকাশিত মে ২০, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জের তোফায়েল ও রব্বানী গ্রেফতার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জ থেকে ৬ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ মে) গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকার শাহপরান সেতু টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার দুশাসন এলাকার মো. রাজু মিয়ার ছেলে শেখ মো. তোফায়েল আহমেদ (২৬) ও সিলেটের জৈন্তাপুর থানার বেলুপাড়া এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে মো. গোলাম রব্বানী (৩০)।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে র‌্যাব-৯ এর আভিযানিক দল গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকার শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে একপর্যায়ে সন্দেহভাজন একটি সিএনজিকে থামানোর সংকেত দেওয়া হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে সিএনজিতে রাখা একটি কাগজের কার্টনের ভেতর থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code