জুড়ি সংবাদদাতা:
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন কুলাউড়া ঐতিহ্যবাহী কাদিপুর শিববাড়ীসহ জুড়ী উপজেলায় দুর্গামন্ডপ পরিদর্শন করেছেন।
Manual5 Ad Code
গত বৃহস্পতিবার পুজামন্ডপ ও মন্দির পরিদর্শন করে মন্দির কমিটি ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতনীদের সাথে আলোচনা করেন। এসময় পুলিশ সুপার দুর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও নির্ভিগ্নে পুজা উদযাপন করতে জেলা জুড়ে কঠোর নিরাত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।
Manual7 Ad Code
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ প্রমুখ।