জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির ২১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সুপারিশে জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন কমিটি অনুমোদন করেন।
Manual7 Ad Code
জুড়ী উপজেলা বিএনপির অনুমোদিত কমিটির আহবায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু ও হেলাল উদ্দিন।
উক্ত আহবায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়। এর আগে গত ২ জানুয়ারি জুড়ী উপজেলা বিএনপির চার সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।