প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ণ
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সকল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দৈত বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরিসি) কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলে হাইকোর্ট।

Manual3 Ad Code

এদিকে শিশু ধর্ষণের ঘটনার তিনদিন পর চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সদর থানায় শিশুটির মা মামলাটি দায়ের করেন।

Manual8 Ad Code

আসামিরা হলেন- শিশুর বোনের স্বামী সজিব (১৮), রাতুল শেখ (২০), সজিবের মা জাহেদা বেগম ও বাবা হিটু শেখ। আগেই এই চারজনকে আটক করা হয়েছিল।

Manual7 Ad Code

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে বোনের শ্বশুর হিটু মিয়া তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code