প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে অভিযানকালে পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ১

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে অভিযানকালে পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ১

Manual5 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজারে আসামী ধরতে অভিযানকালে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এক ক্ষুব্দ যুবক। সোমবার গভীর রাতে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আরিজঁখাটিলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অগ্নিসংযোগের হোতা রুহুল আমিন মিছবাহ (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি ঘুঙ্গাদিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সূত্র জানায়, আরিজঁখাটিলা গ্রামে গ্রেফতারী পরোয়ানার এক আসামী ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই আসামীর প্রতিবেশী বসতঘরে শ্বশুড় বাড়ির লোকজনের সাথে ঝগড়ারত ছিলেন মিছবাহ। তখন শ্বশুড় বাড়ির লোকজন পুলিশকে ডেকে এনেছেন মনে করে আরো ক্ষুব্দ হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে অভিযানে থাকা বিয়ানীবাজার থানার এএসআই মনিরের ব্যবহৃত পালসার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে মিছবাহকে গ্রেফতার করেন। এ ঘটনায় এএসআই মনির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার এমন কান্ডের নেপথ্যে কী আছে, তা জানার চেষ্টা করা হবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code