প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে পল্লী বিদ্যুতের বিলের কপিতে হাসিনার স্লোগান: নানা আলোচনা

editor
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০৩:৪০ অপরাহ্ণ
বিয়ানীবাজারে পল্লী বিদ্যুতের বিলের কপিতে হাসিনার স্লোগান: নানা আলোচনা

Manual2 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

 

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিয়ানীবাজার জোনাল অফিস থেকে পাঠানো বিদ্যুৎ বিলের কপিতে লেখা একটি শ্লোগানকে ঘিরে  আওয়ামী বিরোধী রাজনীতিক মহলে তোলপাড় চলছে। ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ লেখা ওই শ্লোগান  নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেক গ্রাহক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

কেউ আবার ক্ষোভ জানিয়ে বলছেন, বিদ্যুৎ বিভাগে এখনো ফ্যাসিষ্ট সরকারের দোসররা রয়ে গেছেন।

 

তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে আসার পরই ওই শ্লোগানটি মুছে দেয়া হচ্ছে।

Manual8 Ad Code

 

পল্লী বিদ্যুতের বিয়ানীবাজার জোনাল অফিসের অধীনে অন্তত: ৪০ হাজার গ্রাহক রয়েছেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ শ্লোগান সম্বলিত ওই বিদ্যুৎ বিলের কপি সর্বত্র সরবরাহ করা হয়েছে। গতমাসেও একই ধরনের বিদ্যুৎ বিলের কপি গ্রাহকদের কাছে বিলি করা হয়। চলতি মাসে সরবরাহ করা বিদ্যুৎ বিলের কপিতেও এই শ্লোগান লেখা রয়েছে। তবে বিষয়টি অবগত হওয়ার পরই শ্লোগান লেখা স্থানটি কালো কালি দিয়ে মুছে দেয়া হচ্ছে বলে জানা গেছে ।

 

বিদ্যুৎ বিলের কপির উপরের দিকে বামপাশে শ্লোগানটি লেখা।

 

বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ভজন কুমার বর্ধন বলেন, ‘বিলের কাগজগুলো আগের ছাপানো। তাই উল্লেখিত লেখাটি রয়ে গেছে। তবে নতুন বিলের কপিতে থাকবে না। আর যেগুলো আগের ছাপা সেসব কপিতে আমরা কালো কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করছি।’

Manual4 Ad Code

 

 

Manual8 Ad Code

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাঁর ছবি ও নথিপত্র থেকে তাঁর নাম সরিয়ে ফেলা হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code