প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

সাদাপাথর যাওয়া হল না জিয়াউল হকের

editor
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ণ
সাদাপাথর যাওয়া হল না জিয়াউল হকের

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো: জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) বেলা ১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে।

এরমধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Manual6 Ad Code

এ ঘটনায় আহতরা হলেন, সম্রাট (৩৭) তার স্ত্রী সুমাইয়া (২৮) মেয়ে সাওদা (১০) ও ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজি সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাত্রী নিয়ে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে সিএনজি অটোরিকশা আসার সাথে সাথে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টর দ্রুত গতিতে মহাসড়কে উঠার সময় সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।

Manual6 Ad Code

এসময় সিএনজি অটোরিকশার চালকসহ ৬ জন আহত হোন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত্যু ঘোষণা করে।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, নিহত জিয়াউল পরিবারসহ সিলেটে এসেছিলেন ঘুরতে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সেই সাথে আহতদের ভর্তি করা হয় হাসপাতালে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code