প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ভারতীয় কসমেটিক্সসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ণ
সিলেটে ভারতীয় কসমেটিক্সসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স, গরু, চিনি ও মাদকসহ অর্ধকোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার ও মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি ১৯ ব্যাটালিয়নের সদস্যরা।

Manual1 Ad Code

মঙ্গলবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূণ্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, ৪টি গরু ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত এই পণ্যগুলোর বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৪২ হাজার টাকা।

Manual5 Ad Code

সোমবার জৈন্তাপুর, সুরইঘাট, লোভাছড়া ও ডোনা বিওপির বিজিবি সদস্যরা জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, ২৫ ক্যান বিয়ার, ৯টি গরু ও মহিষ, ৫৮৫ কেজি চা পাতা ও ৪০০ কেজি চিনি জব্দ করে। জব্দকৃত ভারতীয় পণ্য ও পশুর মূল্য ১১ লাখ ২০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code