প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

র‍‍্যাব আটক করলো তিনজনকে

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ
র‍‍্যাব আটক করলো তিনজনকে

Manual2 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ও রাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এ তিনজনকে আটক করে।

Manual8 Ad Code

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান- গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট থানাধীন চন্দনা ধলাইপাড় এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. কাজল (৪৫) নামের একজনকে আটক করে। তিনি চন্দনা ধলাইপাড় এলাকার মৃত জহুর হোসেনের ছেলে।

অপরদিকে শায়েস্তাগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আভিযানিক দল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মাধবপুর বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে । তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দিতপুর গ্রামের ইমরান শাহ’র ছেলে শাহিন (২২) ও ফেনী জেলার পশুরাম থানার মহেশপুরষ্করনী মো. হাছানের ছেলে ওমর ফারুক (২১)।

Manual3 Ad Code

পরে পৃথক মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ৩ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং সেই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code