প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

editor
প্রকাশিত জুলাই ২, ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ণ
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ৩২ এর ম্যাচ হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের রেফারি হিসেবে কানাডিয়ান ড্রিউ ফিশারকে চূড়ান্ত করেছে ফিফা। এই ম্যাচ পরিচালনার আগে তাকে ঘিরে একটি বিতর্কিত ঘটনা উঠে এসেছে।

ক্যালগারিতে জন্ম নেওয়া ফিশারের উত্তর আমেরিকান ফুটবলের সঙ্গে লম্বা সম্পর্ক। নিয়মিতই মেজর লিগ সকারে তাকে ম্যাচ পরিচালনা করতে দেখা যায়। ইতোমধ্যে লিওনেল মেসিদের লিগে ২২৯ ম্যাচে রেফারি ছিলেন এবং ২০১৫ সাল থেকে তিনি আন্তর্জাতিক রেফারির দায়িত্বে। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-২ গোলের জয়ে আর্জেন্টাইন তারকার ইন্টার মায়ামির প্রথম লিগ শিরোপা হাতে নেওয়ার ম্যাচে রেফারি ছিলেন ফিশার।

Manual4 Ad Code

এই কানাডিয়ান রেফারি বিতর্কের উর্ধ্বে থাকতে পারেননি। ২০২৩ সালে মেক্সিকো ও হন্ডুরাসের মধ্যে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভিএআর বুথে ছিলেন তিনি। সেই ম্যাচে মেক্সিকোর পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি সালভাদোরান রেফারি ইভান বার্টনকে ১১ মিনিটের স্টপেজ টাইম দিতে বলেছিলেন। ম্যাচ শেষে বার্টন জানান, ‘ভিএআর বুথের কানাডিয়ান রেফারি আমাকে কল করে বললেন: আপনি ৯ মিনিট ও ৪০ সেকেন্ড যোগ করেন, কিন্তু আমি শুধু ৯ মিনিট যোগ করেছিলাম। যখন ৯ মিনিট শেষ হলো, তখন ভিএআর আমাকে বলল, ‘বার্টন, আপনাকে দুই মিনিট যোগ করতে হবে’।” স্টপেজ টাইমের দশম মিনিটে এল ত্রাই ম্যাচে সমতা ফেরায় এবং পেনাল্টিতে ম্যাচটি জেতে।

কয়েকদিন পর সেই বিতর্ক ‘ধামাচাপা’ দেওয়া হয়, কারণ ফিশার মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফাইনালের রেফারি ছিলেন, যে ম্যাচটি আমেরিকা জেতে ২-০ গোলে।

এর আগে ফিশার একবারই আর্জেন্টিনা ম্যাচে ছিলেন। ২০২৪ কোপা আমেরিকার আগে ফিলাডেলফিয়ায় এক প্রীতি ম্যাচে। লিওনেল স্কালোনির দল অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ১-০ তে ইকুয়েডরকে হারায়। এর এক মাস পর আলবিসেলেস্তেরা কোপা আমেরিকাও জেতে।

Manual7 Ad Code

এই বিশ্বকাপে তার ক্যারিয়ারে প্রথমবার মাঠে দায়িত্ব পালন করেন ফিশার। ইরাক বনাম ফ্রান্স ও ক্রোয়েশিয়া বনাম ঘানা ম্যাচে ছিলেন তিনি। দুটি ম্যাচেই ইউরোপিয়ান দল জেতে।

Manual4 Ad Code

গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন ফিশার। প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে বোটাফোগোর চমক দেখানো জয় ও তিউনিসিয়ার উইদাদের বিপক্ষে আল আইনের জয়ের ম্যাচে তিনি মাঠে ছিলেন।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code