প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে বেলজিয়াম

editor
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ণ
স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে বেলজিয়াম

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আগের দুই পর্বেই দাপুটে ফুটবল খেলেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ ষোলোর মঞ্চে এসে আর সেই দাপট ধরে রাখতে পারল না এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। ঘরের মাঠে বেলজিয়ামের কাছ থেকে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা। আর এই সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম।

সিয়াটল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে যুক্তরাষ্ট্র কিছুটা এগিয়ে থাকলেও, আক্রমণের দিক থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে বেলজিয়াম। পুরো ম্যাচে মাত্র ৪৩ শতাংশ বল দখলে রেখেও ১৫টি শট নেয় ইউরোপের এই দলটি, যার ৭টিই ছিল লক্ষ্যে এবং ৪টি খুঁজে নেয় জালের ঠিকানা।

বেলজিয়ামের এই বড় জয়ের প্রধান নায়ক শার্ল ডে কেতেলারে। ম্যাচের নবম মিনিটেই নিকোলো রাসকিনের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে লিড এনে দেন তিনি।

Manual3 Ad Code

ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরে গ্যালারিতে বুনো উল্লাস এনে দিয়েছিল স্বাগতিকরা। মালিক টিলম্যানের একটি ফ্রি-কিক বেলজিয়ামের হান্স ফানাকেনের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। গোলরক্ষক থিবো কোর্তোয়ার স্রেফ তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

Manual7 Ad Code

তবে যুক্তরাষ্ট্রের সমতায় ফেরার সেই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র দুই মিনিটেরও কম সময়। গোল খেয়েই পাল্টা আক্রমণে ওঠে বেলজিয়াম। লেয়ান্দ্রো ত্রসার্দের চমৎকার ক্রস থেকে চতুর হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ডে কেতেলারে। মুহূর্তের মধ্যেই যুক্তরাষ্ট্রের সমর্থকদের সেই বাঁধভাঙা উল্লাস বিষাদে পরিণত হয়। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।

Manual6 Ad Code

বিরতির পর ফিরে এসে স্বাগতিকদের হতাশা আরও বাড়িয়ে দেয় বেলজিয়াম। ৫৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন প্রথমার্ধে আত্মঘাতী গোল খাওয়া হান্স ফানাকেন। এই গোলের মাধ্যমে তিনি নিজের ভুল দারুণভাবে পুষিয়ে নেন।

ম্যাচে সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করে বেলজিয়ানরা আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিং ব্যর্থতায় চতুর্থ গোলটি আসছিল না। অবশেষে ম্যাচের যোগ করা সময়ে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। এই গোলটির পরেই ৪-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে বেলজিয়াম।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code