জুলাই আন্দোলন ছাত্র-জনতার বীরত্বের স্মারকস্তম্ভ: বিয়ানীবাজারের ইউএনও
জুলাই আন্দোলন ছাত্র-জনতার বীরত্বের স্মারকস্তম্ভ: বিয়ানীবাজারের ইউএনও
editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
Manual1 Ad Code
স্টাফ রিপোর্টার:
Manual1 Ad Code
বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুথান দিবস পালিত হয়েছে। ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার ৫ আগস্ট দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জুলাই শহিদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Manual8 Ad Code
এদিন দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, জুলাই হয়ে দাঁড়িয়েছিল অন্যায়যজ্ঞের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ানো অসমসাহসী ছাত্র-জনতার বীরত্বের স্মারকস্তম্ভ। দীর্ঘ জুলুমের ইতিহাস থেকে মানুষের মনে যে ক্ষত এবং বারুদ ভরা দ্রোহের জন্ম নিয়েছিল, সেখান থেকে হাতের মুঠোয় প্রাণ নিয়ে জুলাইয়ে অনেকে পথে নেমেছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা উদ্দিন, পৌর আমীর কাজী জমির হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জেলা নেতা রায়হান আলম সাজু, জমিয়ত নেতা আব্দুল হামীদ খান প্রমুখ।
Manual2 Ad Code
এ সময় জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার তুলে দেয়া হয়।
এর আগে সকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাব, শহীদ রায়হান উদ্দিন, শহীদ ময়নুল ইসলাম ও শহীদ তারেক আহমদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।