প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Manual3 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ৮ ও ১০ আগস্ট ভোরে পৌরশহরে পৃথক মিছিলের জের ধরে পুলিশ এ মামলা দায়ের করে। মামলার এজাহারনামীয় আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহেদ আলম (৩০)- কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

মামলা সূত্র জানায়, গত ৮ ও ১০ আগস্ট ভোরে নিষিদ্ধ সংগঠনের হাতেগোনা কয়েকজন নেতাকর্মী পৃথক মিছিল বের করে। মিছিলের পৃথক ছবি ও ভিডিও নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর জের ধরে পুলিশ বাদী হয়ে সোমবার মধ্যরাতে মামলা দায়ের করে।

Manual7 Ad Code

 

এতে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব (৫৫), সাবেক ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন (৩৯), আওয়ামীলীগের সদস্য পাভেল মাহমুদ (৩৫), জাহেদ আলম (৩০), তাওহীদ শাওন (২৪), আবু হানিফ (২৪), আহমেদ মারওয়ান (২৩), সাইফ উদ্দিন হিরা (২৬), মনির সিদ্দিকী (২৬), সিদ্দিক আহমদ খান (৩৮), মাহফুজ আলম (২৫), মিজানুর রশীদ পায়েল (২৫), নাসির উদ্দিন রাসেল (৩৫), মো: মোজাম্মেল (২২), মোজাহিদ মোহাম্মদ শাফি (২৭), আব্দুল কাদির রাফি (২১), আহমদ হোসেন (৪৮), কাওসার হোসেন (৫২), আলতা মিয়া (৪৫), সুফিয়ান আহমদ (২৭), জাকির হোসেন (২৮), সুলেমান আহমদ (২৫), আবু বক্কর মাহিন (২৬) ও রাহাত হোসাইন তুহিন (৩১)-কে আসামী করা হয়।

Manual5 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো: মাহফুজুল করিম জানান, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code