প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে মাদকসহ পৃথক মামলার ৫ আসামী গ্রেফতার

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে মাদকসহ পৃথক মামলার ৫ আসামী গ্রেফতার

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ পৃথক মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার এবং জিআর পরোয়ানাভূক্ত আসামী ১ জন ও তদন্তাধীন মামলার ১ জন আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), জকিগঞ্জ সার্কেলের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিয়ানীবাজার থানাধীন কুড়ারবাজার ইউনিয়নের অন্তর্গত খশির সড়কভাংগনী এলাকার জনৈক ফয়সল আহমেদের বাড়ী থেকে মাদকসহ খশির সড়কভাংনী গ্রামের ফয়সল আহমদের ছেলে সৌরভ আহমদ (২০), চারাবই (টিলাবাড়ি) সাকিনস্থ জনৈক খালেদ আহমদ এর বসতঘর থেকে গৌছ উদ্দিনের পুত্র খালেদ আহমদ (৪৯) কে গ্রেফতার করা হয়। এছাড়াও সাদিমাপুর গ্রামের আব্দুল সাত্তার তোতা মিয়ার ছেলে মোঃ সোলেমান আহমদ (২৬) কে গ্রেফতার করে বিজিবি বড়গ্রাম ক্যাম্পের আভিযানিক দল।

এছাড়াও জিআর পরোয়ারভূক্ত আসামী মোঃ নজমুল হক (৪৪) ও বিয়ানীবাজার থানার মামলা নং-১২ (৮)২৬ মামলার এজাহারনামীয় আসামী রুহিন আহমদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম বলেন, অপরাধ দমনে থানা এলাকায় পুলিশের নিয়মিত অভিযান চলবে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code