প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার পৌরশহর নাকি চারখাই, মডেল মসজিদ কোথায় হবে জানালেন এমপি এমপি এমরান চৌধুরী

editor
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার পৌরশহর নাকি চারখাই, মডেল মসজিদ কোথায় হবে জানালেন এমপি এমপি এমরান চৌধুরী

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে দ্রুত স্থান নির্ধারণের আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে উপযুক্ত স্থান নির্ধারণ করা সম্ভব হলে উপজেলা সদরেও মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যেতে পারে। এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Manual6 Ad Code

সোমবার (২৪ আগস্ট) বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স হলে বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এই পবিত্র মসজিদ নির্মাণ নিয়ে কোনো রাজনীতি করা যাবে না।”

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পেরে তিনি কৃতজ্ঞ এবং “আমি আপনাদের খাদেম”—এই মনোভাব নিয়ে তিনি কাজ করছেন।

সভায় মডেল মসজিদ বাস্তবায়নের দাবিতে মূল বক্তব্য দেন নাগরিক উদ্যোগের আহ্বায়ক, কলামিস্ট ও লেখক মো. আতাউর রহমান। তিনি শুরুতেই প্রতিনিধি দলের সঙ্গে পূর্ববর্তী সাক্ষাতের পর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ায় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মডেল মসজিদ প্রসঙ্গ জানার পর তাঁর নেওয়া প্রতিটি ইতিবাচক উদ্যোগেরও তিনি প্রশংসা করেন।

 

সভায় আরও বক্তব্য দেন মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. নজরুল হোসেন, পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সচিব মো. জমির হোসাইন, যুগ্ম সচিব হুমায়ুন কবীর আকিল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা এবং পৌরসভা বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল।

সভায় নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দ, উপজেলা সদরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code