প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর কার্যক্রম শুরু

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর কার্যক্রম শুরু

Manual4 Ad Code

 

 

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

কিশোরকন্ঠ পাঠক ফোরাম, সিলেট জেলা পূর্ব কর্তৃক আয়োজিত সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

Manual3 Ad Code

৩১ আগস্ট ২০২৬ তারিখে জেলার একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের সম্মানিত চেয়ারম্যান আদিলুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান আহবাব হোসেন মুরাদ ও নির্বাহী পরিচালক নাজির আহমদ আফজাল। ফোরামের পৃষ্ঠপোষক জাহেদ আহমদ,আবুল কালাম ইউসুফ অন্যতম পৃষ্ঠপোষক ফাতেহুল ইসলামসহ বিভিন্ন উপজেলার স্কুল প্রতিনিধিবৃন্দ।

সিলেটের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬” আগামী ৩০ অক্টোবর ২০২৬ এ অনুষ্ঠিত হবে।

এতে সিলেট জেলার গোলাপগঞ্জ,বিয়ানীবাজার,কানাইঘাট,জকিগঞ্জ,জৈন্তাপুর,গোয়াইনঘাট উপজেলা’সহ ৬টি উপজেলার যেকোনো স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
★অনলাইন অফলাইন রেজিস্ট্রেশন চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। জরুরি প্রয়োজনে: 01777-689959 (নাজির আহমদ আফজাল), 01835054788 (ফাতেহুল ইসলাম)।

Manual1 Ad Code

বিঃদ্রঃ উপজেলা ভিত্তিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন লিংক: https://kishorkanthafoundation.com/sylheteast

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code