বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মালামালসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃদের মধ্যে দু’জন নারী বলে জানা গেছে।
Manual3 Ad Code
পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমার নিবিড় তদারকিতে বিয়ানীবাজার থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। গত রবিবার রাতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হোসাইন মিয়া ও এএসআই (নিরস্ত্র) মুহাম্মদ মুজাম্মেল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভারতীয় Leather Socks এর ২২০টি প্যাকেটসহ একটি লেগুনা গাড়ি আটক করা হয়। অবৈধভাবে সিমান্ত হতে চোরাচালানের মাধ্যমে কর ও শুল্ক ফাঁকি দিয়ে এগুলো বাংলাদেশে প্রবেশকরে। ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে সজিব আহমদ (২১) নামীয় একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের বাবলু আহমদের ছেলে।
Manual7 Ad Code
এদিকে বিয়ানীবাজার পৌর এলাকার একটি বিপনী বিতান থেকে চুরির ঘটনায় জড়িত চোর-চক্রের সদস্য খাদিজা বেগম (৩১) ও রোকসানা বেগম (৩০) কে গ্রেফতার করা হয়। ধৃত খাদিজা কানাইঘাটের সুরইঘাট গ্রামর শামীম আহমদের স্ত্রী ও রোকসানা কুরারপাড়ের মৃত নছির আলীর মেয়ে।
Manual5 Ad Code
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পরবর্তী পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।