প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ১১ বছর বয়সী আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে ১১ বছর বয়সী আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

# ১ মাস পর চাচার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারের পল্লীতে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী আপন চাচা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রায় একমাস পর ওই ছাত্রীর মা বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত চাচা হাছান আহমদ (৪০) পলাতক।

মামলা সূত্র জানায়, গত ৮ আগস্ট বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির খশির নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ধর্ষিতার মা বাদি হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হাছান আহমদ মৃত আপ্তাব আলীর ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক।

 

ভুক্তভোগী শিশুর মা ও মামলার বাদী জানান, তার স্বামী বর্তমানে প্রবাসে আছেন। মেয়েকে নিয়ে তিনি বাড়িতে একাই বসবাস করেন। ঘটনার দিন তিনি আসরের নামাজ আদায় করছিলেন। সে সময় স্বামীর বড়ভাই ভাসুর হাছান আহমদ তার মেয়েকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে হাত ও মুখ চাপা দিয়ে ধর্ষণ করেন।

Manual8 Ad Code

 

তিনি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মেয়ের ডাক্তারি পরিক্ষা শেষ হয়েছে। বিষয়টি একই পরিবারের মধ্যে এবং চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় থানায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে।

Manual6 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো মাহফুজুল করিম বলেন, ঘটনার মাস খানেক পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলার একমাত্র আসামী পলাতক। তবে তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code