প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নিজ নির্বাচনী এলাকায় আবারও বড় বরাদ্দ নিয়ে এলেন এমপি এমরান আহমদ চৌধুরী

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
নিজ নির্বাচনী এলাকায় আবারও বড় বরাদ্দ নিয়ে এলেন এমপি এমরান আহমদ চৌধুরী

Manual3 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

Manual7 Ad Code

সিলেট বিভাগের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুতগতির করতে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় প্রায় ১৬ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে একটি বড় সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ করা হয়।

Manual7 Ad Code

​জানা গেছে, প্রকল্পের অধীনে ‘গোলাপগঞ্জ উপজেলা সদর – আমুড়া – মাথিউরা – বিয়ানীবাজার’ সড়কের গোলাপগঞ্জ অংশের ৯.৭২ কিলোমিটার (৯,৭২০ মিটার) রাস্তা প্রশস্ত ও শক্তিশালী করা হবে।

​এই কাজের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ২২ লক্ষ ৭ হাজার ২৯৫ টাকা এবং এর মধ্যে নির্ধারিত মালামালের মূল্য ধরা হয়েছে ১৫ কোটি ৬৯ লক্ষ চুরাশি হাজার আশি টাকা। সম্পূর্ণ কাজটি ই-জিপি (e-GP/OTM) দরপত্র পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে।

Manual1 Ad Code

চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী ৫৪০ দিনের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ শেষ করতে হবে।
​স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কটির কাজ শেষ হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code