প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মানবিক কাজে এগিয়ে আসা দরকার: বিয়ানীবাজারে এমপি এমরান

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
মানবিক কাজে এগিয়ে আসা দরকার: বিয়ানীবাজারে এমপি এমরান

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ‘মানুষ মানুষের জন্য’ এরই যেন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ও আলীনগর ইউনিয়নের কৃতিসন্তান মঞ্জুরুস সামাদ চৌধুরী। তিনি তাঁর বাবা-মার নামে গড়ে তোলা ট্রাস্টের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার অসহায় মানুষদের মধ্যে ইতোমধ্যে প্রায় অর্থশত ঘর তৈরি করে দিয়েছেন। আজও আমরা এমন একটি ঘরের চাবি অসহায় একটি পরিবারের কাছে হস্তান্তর করছি।

Manual6 Ad Code

তিনি আরও বলেন- মঞ্জুরুস সামাদ চৌধুরীর মতো মানুষদের কাছে থেকে অনুপ্রাাণিত হয়ে আমাদের সবার এভাবে সামাজিক উন্নয়নে ও মানবিক কাজে এগিয়ে আসা দরকার। আর এতেই একটি সুখি-সমৃদ্ধ দেশ গড়তে পারবো আমরা।

Manual6 Ad Code

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে ‘মুহিবুছ সামাদ ও কামরুন্নেছা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট’র অর্থায়নে তৈরি ঘরের চাবি উপকারভোগীর কাছে হস্তান্তরের সময় এমপি এমরান চৌধুরী এসব কথা বলেন।

Manual8 Ad Code

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শামিম আহমদ ও মহানগর জাসাস নেতা সি এম আব্দুল্লাহ আরিফ প্রমুখ।

এদিকে, মঙ্গলবার দিনভর এমপি এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শন করেছেন। এসবের মধ্যে ছিলো- হেতিমখানি জামে মসজিদ পরিদর্শন, ওই এলাকার রাস্তা পরিদর্শন, কাদিমলিক কলাপাড়া গ্রামের রাস্তা পরিদর্শন, দিঘীরপার রাস্তা পরিদর্শন, খাসা-কাদিমলিক রাস্তা পরিদর্শন, কনকলস সিএন্ডবি হইতে মেঘার খাল পরিদর্শন, করগ্রাম সিএন্ডবি রাস্তা পরিদর্শন, রায়খাইলের স্কুলের বিল্ডিং ও নদী ভাঙ্গন পরিদর্শন, রায়খাইল গ্রামে মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন সাহেবের ট্রাস্টের পক্ষ থেকে নির্মিতব্য একটি ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন, উজানটাকি সুরমা ডাইক ও সিএন্ডবি পর্যন্ত রাস্তা পরিদর্শন, রামধা ত্রিমূহনী থেকে সুরমা নদী পর্যন্ত ড্রেন পরিদর্শন, নিজ মোহাম্মদপুর গ্রামের রাস্তা পরিদর্শন, উত্তর চন্দগ্রামের রাস্তা পরিদর্শন, চন্দগ্রাম মোকাম-বায়তুর রাহাহ জামে মসজিদ রাস্তা পরিদর্শন এবং চন্দগ্রাম পূর্ব রাস্তা পরিদর্শন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code