বিয়ানীবাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা, বিক্রি স্বাভাবিক
বিয়ানীবাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা, বিক্রি স্বাভাবিক
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিয়ানীবাজারের ক্রেতারা। তবে দাম বাড়লেও পৌরশহরসহ উপজেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক রয়েছে।
Manual8 Ad Code
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিয়ানীবাজারের বিভিন্ন পেট্রোল পাম্পে আগের মতোই তেল বিক্রি করতে দেখা গেছে। তেল কিনতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিও ছিল স্বাভাবিক।
Manual4 Ad Code
সরেজমিনে ঘুরে পাম্পে গিয়ে দেখা যায়, স্বাভাবিক নিয়মেই বিভিন্ন ধরনের জ্বালানি তেল বিক্রি হচ্ছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা পাম্পে এসে প্রয়োজন অনুযায়ী তেল নিচ্ছেন। তেল বিক্রিতে কোনো ধরনের অস্বাভাবিকতা বা সংকট দেখা যায়নি।
Manual3 Ad Code
তবে জ্বালানি তেলের দাম বাড়ায় তেল নিতে আসা ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ লক্ষ্য করা গেছে। তাদের অনেকেই বলছেন, তেলের দাম বাড়ার কারণে শুধু যানবাহন চালানোর খরচই বাড়বে না, এর প্রভাব পড়বে মানুষের সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের ওপরও। পরিবহন খরচ বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
তেল কিনতে আসা হানিফ নামের এক ক্রেতা বলেন, ‘তেলের দাম বাড়ায় আমাদের মতো সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। প্রতিদিন যাতায়াতের জন্য যারা যানবাহন ব্যবহার করেন, তাদের খরচ এখন আরও বেড়ে যাবে। আয় একই থাকলেও ব্যয় বাড়ায় সংসার চালাতে সমস্যা হবে।’
আরেক ক্রেতা জুনায়েদ বলেন, ‘তেলের দাম বাড়লে এর প্রভাব শুধু গাড়ির মালিক বা চালকদের ওপর পড়ে না। পরিবহন খরচ বাড়ার কারণে ধীরে ধীরে বিভিন্ন পণ্য ও সেবার খরচও বাড়তে পারে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।’
এদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়লেও ক্রেতাদের তেল কেনার পরিমাণে এখন পর্যন্ত বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রয়োজন অনুযায়ী মানুষ নিয়মিত তেল কিনছেন। ফলে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রির কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
Manual3 Ad Code
পাম্পের এক কর্মচারী রাজ্জাক বলেন, ‘তেলের দাম বৃদ্ধি পেলেও বিক্রি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতোই মানুষ তেল কিনতে আসছেন। তবে তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে।’
আরেক কর্মচারী আবুল বলেন, তেলের দাম বৃদ্ধি সরকারের বিষয়, তবে দাম বাড়লে আমাদের ওপর চাপ বাড়ে। এছাড়াও দাম বৃদ্ধি পেলে কিছুটা বেচাকেনাও কমে যায় এবং ক্রেতারা বর্তমানে কিছুটা ক্ষুব্ধ। সরকার নির্ধারিত দামে আমাদের পাম্পে তেল বিক্রি হচ্ছে। আগে যারা ৫ লিটার নিতেন তারা এখন ৩ লিটার নিচ্ছেন, তবে সবকিছু স্বাভাবিক আছে বলে জানান তিনি।