প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে স্বস্তির আরও একদিনে হাসপাতালে ভর্তি ১২৪

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
সিলেটে স্বস্তির আরও একদিনে হাসপাতালে ভর্তি ১২৪

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে মৃত্যুহীন স্বস্তির আরও একদিন কাটল। তবে হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় কর্মকর্তার দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

তারা জানান, টানা প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন হাম ও হাম সন্দেহে মৃত্যু দেখেছেন সিলেটবাসী। তবে বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে কারও মৃত্যু হয়নি। সম্প্রতি টানা দুইদিন এ অঞ্চলে হামে কারও মৃত্যু হয়নি- বিষয়টি বেশ স্বস্তির।

Manual5 Ad Code

তবে এ সময়ে বিভিন্ন হাসপতাালে ভর্তি হয়েছেন ১২৪ জন। তাদের মধ্যে সিলেটের শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৬০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১, রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৬, মাউন্ট এডোরা হাসপাতালে ১, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৬৩ জন। এদিকে গত ২ দিন সিলেট বিভাগে নতুন কোনো হাম রোগীও শনাক্ত হয়নি। তবে এ বছর এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ১১০২ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।

Manual6 Ad Code

এ বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১৯২ জনের। তাদের মধ্যে সিলেট জেলায় ৭৯, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে মৃত্যু হয়েছে ৬৯ জনের। এদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code