প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
চার দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে সড়ক দুর্ঘটনা, অসুস্থতা ও কীটনাশক পানের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন— পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাদমান রহমান (নাবিল), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোহাম্মদ জিসান হাসান এবং রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শাহরিয়ার বাঁধন।

Manual1 Ad Code

গত শনিবার (১০ অক্টোবর) রাতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন সাদমান। বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

সোমবার (১২ অক্টোবর) মাথায় রক্ত জমাট বাঁধার কারণে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিসান হাসান।

Manual6 Ad Code

সবশেষ মঙ্গলবার বেলা ৩টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান শাহরিয়ার বাঁধন। গত ৪ অক্টোবর রাতে টিলারগাঁও এলাকার একটি মেসে কীটনাশক পান করার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা নয় দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

Manual7 Ad Code

বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী। তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে কলহের জেরে কীটনাশক পান করেছিলেন তিনি।

পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code