প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু ডিমান্ড নয়, শিক্ষার মানোন্নয়নও প্রয়োজন: বিয়ানীবাজারে এমপি এমরান চৌধুরী

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু ডিমান্ড নয়, শিক্ষার মানোন্নয়নও প্রয়োজন: বিয়ানীবাজারে এমপি এমরান চৌধুরী

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি জানানোর পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য। তিনি বলেন, ‘পাশের জন্য পড়া নয়, সত্যিকার অর্থে শিক্ষার্থীদের পড়তে হবে। তা না হলে অন্ধের মতো থাকতে হবে। ইতিহাসের সর্বোচ্চ বাজেট এই সরকার শিক্ষাখাতে দিয়েছে। প্রতিষ্ঠানে গেলে শুধু ডিমান্ড আর ডিমান্ড, কিন্তু সেই সঙ্গে লেখাপড়ার মানোন্নয়নও প্রয়োজন।’

Manual7 Ad Code

বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজারের চারখাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চারখাই এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য জানান, চারখাইয়ে পুলিশের নতুন একটি তদন্ত কেন্দ্র স্থাপনের কাজ অনেক দূর এগিয়েছে। পাশাপাশি এখানে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এলাকার তরুণরা কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে অধিক উপার্জনের সুযোগ পাবেন। এ সময় বিদ্যালয়ের বর্তমান ভবনটি চারতলায় উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস, মহানগর বিএনপির উপদেষ্টা আমিরুজ্জামান চৌধুরী দুলু, আল হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ওলিউর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান।

Manual3 Ad Code

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, জেলা সড়ক পরিবহন নেতা তারেক চৌধুরী, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন রানু, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ওহিদ আহমদ তালুকদার এবং এ-জেড চ্যারিটি গ্রুপের পরিচালক রাহেল চৌধুরী।

শিক্ষক বাবলুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠান শেষে বাদ আসর প্রধান অতিথি চারখাই ইউনিয়নের গদার বাজারে নদীভাঙন রোধে চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code