প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
জকিগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

Manual8 Ad Code

‎‎​জকিগঞ্জ প্রতিনিধি:
‎‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের জকিগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎​সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎​উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে এবং রাইজিংসান সমবায় সমিতির সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আবু সাঈদ শুভ্র, সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সাঈদ এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
‎
‎​জকিগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ফখর উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের আহমদ,সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম, যুব মজলিসের জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিম, দুর্নীতি প্রতিরোধ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুস শহীদ শাকির, রাইজিংসান সমবায় সমিতির সহ-সভাপতি ডাক্তার তাজ উদ্দিন,জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না,
‎ যুব মজলিস নেতা খায়রুল ইসলাম, মজলিস নেতা আব্দুর রব, সমবায়ী নেতা জাকির আহমদ, জোবায়ের আহমেদ, আব্দুল হালিম, মাওলানা আব্দুল কাদির, তজমুল আলী, আলী আহমেদ, বাবুলাল রায়সহ বিভিন্ন সমবায় সমিতির বিপুল সংখ্যক কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
‎
‎​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।” দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, জকিগঞ্জের সমবায়ীদের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে এবং তাদের সাথে বসে স্থানীয় সমস্যাগুলো সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code