প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে যেভাবে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ, যুবক পাকড়াও

editor
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ণ
সিলেটে যেভাবে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ, যুবক পাকড়াও

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
লম্পট শাহিন মিয়ার কাছ থেকে গৃহবধূ এক জোড়া জুতা ক্রয় করেছিলেন। সেই জুতা ছোট হয়ে যাওয়ায় বদল করতে গিয়েছিলেন শাহিনের কাছে। কিন্তু শাহিন জোরপূর্বক ওই গৃহবধূর সাথে অশ্লীল কাজ করাতে বাধ্য করেন। একই সাথে গোপনে ভিডিও ধারণ করে রাখেন।

Manual8 Ad Code

সোমবার (৬ জুলাই) র‌্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি দল শ্রীমঙ্গল থানাধীন ইসলামপুর এলাকা থেকে শাহিন আলীকে (৩২) গ্রেফতার করে। সে শ্রীমঙ্গল থানাধীন জালালিয়া রোডের শুক্কুর আলীর ছেলে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গৃহবধূ শ্রীমঙ্গল থানাধীন জালালীয়া রোড এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত শাহিন মিয়াও একই এলাকার। শাহিন মিয়া তার ভাড়া বাসায় মহিলাদের ব্যবহারের বিভিন্ন পন্য সামগ্রী বিক্রি করতেন। গৃহবধূ প্রায় সময় শাহিন মিয়ার বাসা থেকে বিভিন্ন পণ্য ক্রয় করতেন। চলতি বছরের ১১ জানুয়ারি গৃহবধূ শাহিন মিয়ার বাসা থেকে জুতা ক্রয় করে বাড়িতে নিয়ে আসার পর পায়ে ছোট হলে পরিবর্তন করার জন্য পুনরায় শাহিনের বাড়িতে যান। এসময় শাহিন বাড়িতে লোকজন না থাকায় তিনি জোরপূর্বক ভিকটিমের সাথে বিভিন্ন অশ্লীল কাজ করেন এবং গোপনে উক্ত অশ্লীল কাজের ভিডিও মোবাইলে ধারণ করেন। পরবর্তীতে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় গৃহবধূর সাথে অনৈতিক কাজ করেন। গৃহবধূ তার সংসার টিকিয়ে রাখার জন্য দীর্ঘদিন ঘটনাটি কাউকে জানান নি। একপর্যায়ে গৃহবধূ শাহিন মিয়াকে তার মোবাইল থেকে উক্ত অশ্লীল ভিডিও ডিলেট করার জন্য অনুরোধ করলে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন; অন্যথায় ভিডিও ভাইরাল করে দিবেন বলে ভয়ভীতি প্রদান করেন।

Manual7 Ad Code

পরবর্তীতে ভিকটিম শাহিন মিয়াকে ৫০ হাজার টাকা দেন এবং বাকী টাকা দিতে না পারায় ধারণ করে রাখে অশ্লীল ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code