প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে সহকারী শিক্ষক সমিতির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে সহকারী শিক্ষক সমিতির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জুলাই শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বড়লেখা উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সমিতির নেতা বদরুল ইসলাম।

Manual6 Ad Code

এসময় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতিকে সম্মান জানাতে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদর উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি মানিক দেব নাথ, বিপ্রজিৎ কাপালি, ইকবাল হোসেন ও আবদুল করিম।

Manual7 Ad Code

এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সঞ্জিত দেব নাথ, সহসাধারণ সম্পাদক জয়ন্ত কুমার পাল, ছাদ উদ্দিন ও আহমেদ ফারুক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, আবদুস সালাম, উপদেষ্টা পরিষদের সদস্য শুভ্র দেব, প্রবীর দাস, রবীন্দ্র নাথ, দেলোয়ার হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

সমিতির নেতারা জানান, জুলাই মাসজুড়ে বড়লেখা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশবান্ধব সমাজ গঠনে শিক্ষকদের সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code