প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেট-৬ আসনে মনোনয়ন জমা দিলেন হাফিজ ফখরুল

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
সিলেট-৬ আসনে মনোনয়ন জমা দিলেন হাফিজ ফখরুল

Manual5 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

Manual2 Ad Code

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

Manual8 Ad Code

এসময় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের আলিম উলামারা ঐক্যবদ্ধ হয়ে আমাকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি, মানুষের সেবা করে যাবো। কেবল প্রতীক দেখেই নয়; যোগ্য প্রার্থী দেখে মানুষ তাদের মতামত প্রকাশ করবে বলে মন্তব্য করেন তিনি।

 

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা আব্দুশ শহিদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, গোলাপগঞ্জ জমিয়তের সহ সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, গোলাপগঞ্জ পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফার প্রমুখ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code