বিয়ানীবাজার-গোলাপগঞ্জ: ছোট ছোট ভোট ব্যাংকে প্রার্থীদের কৌশলী দৃষ্টি
বিয়ানীবাজার-গোলাপগঞ্জ: ছোট ছোট ভোট ব্যাংকে প্রার্থীদের কৌশলী দৃষ্টি
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে লড়ছেন ৫জন প্রার্থী। এরমধ্যে ৩ জন প্রার্থীই ব্যাপক প্রতিদ্বন্ধিতায়। গত ১৬ বছরে এই আসনে নিষিদ্ধ আওয়ামীলীগ একটি শক্তিশালী ঘাঁটি তৈরী করে। এর আগ পর্যন্ত কোন বিশেষ দলের ঘাঁটি হিসেবে এই আসন পরিচিত ছিলনা। এখান থেকে দু’বার স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।
নির্বাচন ঘনিয়ে আসায় সিলেট-৬ আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারে এখন মুখরিত এখানকার রাজপথ থেকে অলিগলি। এই আসনে দু’টি পৌরসভা রয়েছে। পৌর এলাকায় বহিরাগত এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের ছোট ছোট ভোট ব্যাংক রয়েছে। তবে সনাতন ধর্মের একটি বড় ভোট ব্যাংক আছে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে। এখনকার সময়ে সেই ভোট ব্যাংকগুলো কব্জায় নেয়ার চেষ্টা করছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা। সনাতন ধর্মীয় ভোট, শ্রমিক সংগঠনের ভোট, বহিরাগত ভোট, জেলে সম্প্রদায়ের ভোট, তাবলিগ পন্থিদের ভোট, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন কমি্উনিটির ভোটসহ আরোও কয়েকটি ভোট ব্যাংকে কৌশলী নজর দিয়েছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা। এছাড়াও এলাকাভিত্তিক ফ্ল্যাট ও বাসা-বাড়িতে নজর আছে তাদের। ব্যবসায়ীদের সমিতিও আছে অনেকগুলো। এসব ছোট ছোট অসংখ্য সংগঠন ও সমিতি এখন প্রার্থীদের কাছে ভোট ব্যাংক হিসেবে পরিচিতি পাচ্ছে। গণপ্রচারের পাশাপাশি প্রার্থীরা এসব সমিতিগুলোর নেতা ও সদস্যদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন। ছোট ছোট হলেও ব্যাপকসংখ্যক এসব সমিতি ভোটের মাঠে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। প্রার্থীরা এসব সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকও করেছেন বলে জানা যায়।
Manual4 Ad Code
জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষের পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী জমির হোসাইন বলেন, আমাদের দলের প্রার্থী এই এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল এবং এসব সমস্যা সমাধানে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কেবল একজন সংসদ সদস্য প্রার্থী নন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে তিনি সরকারের গুরুত্বপূর্ণ অংশ হবেন।
Manual7 Ad Code
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সিলেট-৬ আসন। বর্তমান প্রার্থী এমরান আহমদ চৌধুরী সেই ঐতিহ্য ধরে রেখে মাঠে সক্রিয় রয়েছেন। এখানে প্রতীক হিসেবে বিএনপি পাস করবে।
Manual1 Ad Code
সিলেট-৬ আসনের মোট ভোটার ৫ লক্ষ ৯ হাজার। এই আসনের প্রতিদ্বন্ধিরা হলেন বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন, স্বতন্ত্র ফখরুল ইসলাম, জাতীয় পার্টির আবদুন নুর ও গনঅধিকার পরিষদের জাহিদুর রহমান।