প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মহান সংসদের শপথ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে উৎসর্গ করলেন এমরান চৌধুরী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ণ
মহান সংসদের শপথ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে উৎসর্গ করলেন এমরান চৌধুরী

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

 

সংসদ সদস্য হিসেবে আজ শপথ নিয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে প্রথম ধাপে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কক্ষে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এদিকে, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁর মহান এই শপথকে নিজ আসন সিলেট-৬ এর দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন- আমার নির্বাচনী আসনের সকল মানুষের অকৃত্রিম ভালোবাসা না পেলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। তাই এই শপথ তাঁদেরকেই উৎসর্গ করছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর এই ব্যালট-রায়ের যথাযথ মূল্যায়ন যাতে আল্লাহ আমাকে দিয়ে করান- এই দোয়াই করি।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৩৪৮ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করেছেন।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code