প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইতিবাচক কাজে মনোযোগ এমপি এমরান চৌধুরীর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
ইতিবাচক কাজে মনোযোগ এমপি এমরান চৌধুরীর

Manual5 Ad Code

 

মিলাদ জয়নুল:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিশ্রæতি অনুযায়ী সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসন থেকে নির্বাচিত এমপি এমরান আহমদ চৌধুরী এলাকায় কাজ শুরু করেছেন। নিজ এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কথা জানিয়ে উন্নয়ন কাজে মনোনিবেশ করেছেন। সরাসরি স্থানীয় প্রশাসন ও মানুষের সঙ্গে কথা বলছেন। রোজার মাস ও সংসদ অধিবেশন না থাকায় বেশির ভাগ সময়ই নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে মানুষের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন। তাঁর এসব কার্যক্রমকে ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয় সচেতন মহল। সম্প্রতি গোলাপগঞ্জে নদী ভাঙ্গনে বিলিন বাড়িঘর দেখতে গভীর রাতেইসেখানে ছুটে যান তিনি।

Manual4 Ad Code

তবে ভার্চুয়াল প্লাটফর্মেও এমপির কাছে অভিযোগ-অনুযোগ, সমস্যা-সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরতে হটলাইন অথবা ওয়েবসাইট খোলার পরামর্শ দিয়েছেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ। তিনি বলেন, অনেক সময় সরাসরি অভিযোগ, সমস্যার কথা জানানো সম্ভব হয়না। এজন্য অনলাইন প্লাটফর্ম থাকা জরুরী।
সম্প্রতি বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সাথে এক বৈঠকে মিলিত হন এমপি এমরান আহমদ চৌধুরী। ওই বৈঠকে তিনি তাঁর নাম ব্যবহার করে কেউ যাতে ফায়দা লুটতে না পারে সে কথা সাফ জানিয়ে দিয়েছেন। এমনকি সাধারণ মানুষ কোন অবস্থায়ই হয়রানির শিকার না হতে পরামর্শ দেন। বৈঠকে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ কেউ উপস্থিত না থাকলেও দলীয় নেতাকর্মীদের আইন মেনে চলার কঠোর নির্দেশনা দেন তিনি। ওই বৈঠকে এমরান আহমদ চৌধুরী বলেন, পারিবারিক সমস্যা, ঝগড়া-বিবাদ ইত্যাদি সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।

Manual2 Ad Code

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন বলেন, এমরান আহমদ চৌধুরী এমপি নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীরা উচ্ছ¡সিত। এমপি মহোদয় সবাইকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছেন। কোন অন্যায়কে প্রশ্রয় দেয়া হবেনা বলেও দলীয় নেতাকর্মীদের কাছে বার্তা দিয়েছেন।

Manual6 Ad Code

এদিকে শনিবার বিয়ানীবাজার পৌরশহরের একটি এলাকায় ইফতার মাহফিলে এমপি এমরান চৌধুরীর কাছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নানা অনিয়ম ও চিকিৎসক সংকট দূর করা, কসবা-বিয়ানীবাজার রাস্তা সংস্কার ও লোলা খাল খননের দাবী সম্বলিত একটি আবেদনপত্র তুলে দেন ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও গোলাবশাহ যুব সংঘের শ্রম সম্পাদক খায়রুল ইসলাম। এ সময় এমপি এমরান চৌধুরী বলেন, সকল সমস্যা দ্রæত দূর করার ব্যবস্থা নেয়া হবে। লোলা খাল খননের জন্য তালিকা মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে। এর কিছুক্ষণ পর খাল খননের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য বলেন, ‘এমপি মহোদয়ের ভালো উদ্যোগগুলো প্রশংসা পাচ্ছে। নাগরিকদের কানেক্ট করা সকল জনপ্রতিনিধিদের ব্রত হওয়া উচিত।’

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code