প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণে জায়গা পরিদর্শনে এমপি এমরান চৌধুরী

editor
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ০১:১৮ অপরাহ্ণ
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণে জায়গা পরিদর্শনে এমপি এমরান চৌধুরী

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সোমবার (৩ আগস্ট) দুপুরে তিনি পরিদর্শন করেন।

Manual7 Ad Code

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বক্তব্যে হাসপাতালের জনবল সংকট নিরসনসহ উপজেলার প্রান্তিক জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে জানিয়ে তিনি বলেন- স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে সেবা দিতে হবে।

Manual6 Ad Code

এমপি আরও বলেন- বিয়ানীবাজারের বিপুল জনগোষ্ঠীর আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে এই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি। নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করতে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম‍্যান মাহবুবুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম. কাদির।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code