প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত: জি.সি দেব’র গ্রামের বাড়িতে পুষ্পশ্রদ্ধা

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত: জি.সি দেব’র গ্রামের বাড়িতে পুষ্পশ্রদ্ধা

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। গভীর শ্রদ্ধায় দিবসটি পালন করেছে বিয়ানীবাজারবাসী। উপজেলার কাঁঠালতলা বধ্যভূমিতে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয়। শনিবার সকাল ১১টা থেকে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আনসার-বিডিপি, ফায়ার সার্ভিসসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।

কাঁঠালতলা বধ্যভূমিতে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে শহীদ হওয়া বিয়ানীবাজারের সন্তান ড. জিসি দেব’র এর স্মরণে লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual3 Ad Code

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের বাংলাদেশ গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে।

Manual2 Ad Code

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মসজিদ, মন্দির, গির্জায় ও প্রার্থনালয় তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মোনাজাত করা হয়।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code