দীর্ঘ ১১ বছর পর বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় খালাস পেয়েছেন বিয়ানীবাজার বিএনপি ও সহযোগি সংগঠনের ৬১জন নেতাকর্মী। সোমবার (৬ জুনুয়ারী) সিলেটের অতিরিক্ত জেলা জজ আদালত এই মামলায় তাদের খালাস ঘোষণা করে রায় প্রদান করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন জানান, ২০১৫ সালে বিয়ানীবাজার থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা নং (৫৬/২০১৫) এ মামলা দায়ের করেন। দ্রæত এ মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম খান। মামলার সকল আসামী কারবরণ করেন বলেও জানান তিনি।
Manual1 Ad Code
Manual2 Ad Code
সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দ্কি আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল খান, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, জেলা যুবদল নেতা আবুল কালাম, পৌর যুবদল নেতা জানে আলম, ছাত্রদল নেতা নূর উদ্দিনসহ ৬১জন নেতাকর্মী এ মামলায় খালাস পেয়ে শুকরিয়া আদায় করেন।