প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার সীমান্তে যুবলীগ নেতা গ্রেপ্তার

editor
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার সীমান্তে যুবলীগ নেতা গ্রেপ্তার

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

 

Manual5 Ad Code

বিয়ানীবাজার সীমান্ত থেকে এক যুবককে আটক করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বুধবার ভোর রাতে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মু. আরাফাত হোসেন আলীফ। সে যশোর জেলার সরষা থানার বসতপুর এলাকার মৃত আবু হানিফার পুত্র। তিনি স্থানীয় যুবলীগের নেতা বলে জানা গেছে। তবে সেখানে তার বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানান বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দালালের মাধ্যমে কাজের সন্ধানে চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন আরাফাত হোসেন আলীফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ভারতের পুলিশ তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বিএসএফ বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে তাকে পুশবেক করলে বিজিবি ৫২ ব্যাটালিয়নের নয়াগ্রাম বিওপির টহল জোয়ানরা তাকে আটক করে।

Manual8 Ad Code

 

আটককৃত মু. আরাফাত হোসেন আলীফকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করবে বিজিবি ৫২ ব্যাটালিয়ন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code