প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে স্ত্রীর লাশ ফেলে দিলেন পুকুরে : স্বামী গ্রেফতার

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে স্ত্রীর লাশ ফেলে দিলেন পুকুরে : স্বামী গ্রেফতার

Manual7 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে খুন করে লাশ পুকুরে ফেলে পালিয়ে যান স্বামী। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার এবং তার স্বামীকে গ্রেফতার করে। নিহত সাবিনা বেগম (৩০) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আনুর আলী (৩৫) একই উপজেলার সুনামপুর গ্রামের বলাই মিয়ার ছেলে।

Manual4 Ad Code

জানা যায়, গত মঙ্গলবার সাবিনা বেগম স্বামীকে নিয়ে ঈদের ছুটিতে একই উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে তার বাবার বাড়ি যান। পরদিন বুধবার সকালে বাড়ি ফেরার পথে স্বামী আনুর আলী স্ত্রীকে হত্যা করে তার লাশ পুকুরে ফেলে পালিয়ে যান।

পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনুর আলী জানিয়েছে পারিবারিক কলহের জের ধরে সে তার স্ত্রীকে খুন করেছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code