প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: গাজীপুর নগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৬টি ইউনিট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়।

Manual8 Ad Code

স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা যায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত ঝুটের গোডাউনে বৃহস্পতিবার বিকালে আগুন লেগেছে। প্রথমে স্থানীয়রা ওই গোডাউনে ধোঁয়া দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে লোকজন দমকল বাহিনীকে ফোন দেয়। পরে খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে আসে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷

Manual2 Ad Code

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, আমাদের ৬টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট আসছে। পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন রয়েছে। সব গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code