প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর হাতে লেখা গোপন সিদ্ধান্ত যাচ্ছে জনসমক্ষে!

editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর হাতে লেখা গোপন সিদ্ধান্ত যাচ্ছে জনসমক্ষে!

Manual4 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

সরকারের সর্বোচ্চ পর্যায়ের গোপনীয় সিদ্ধান্ত এখন আর গোপন থাকছে না। খোদ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত বিভিন্ন গোপনীয় সারসংক্ষেপ এবং তাতে গৃহীত সিদ্ধান্তসংক্রান্ত নথি জনসমক্ষে চলে আসছে।

সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ ঘটনায় প্রশাসনের শীর্ষ পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্নÑ সরকারপ্রধানের স্বাক্ষরিত একান্ত গোপনীয় নথি বা কাগজ কীভাবে বাইরে যাচ্ছে? আর কীভাবেই বা তা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে?

 

সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি কেবল তথ্য ফাঁসের ঘটনা নয়; এটি রাষ্ট্রীয় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার জন্যও একটি বড় সতর্কবার্তা। এভাবে গোপনীয় নথি বাইরে যেতে থাকলে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

 

একের পর এক ফাঁস হচ্ছে স্পর্শকাতর নথি

Manual1 Ad Code

গত ১ জুন পার্বত্যবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গোপনীয়ভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। প্রশাসনিক নিয়ম অনুযায়ী এ ধরনের আবেদন সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সীমিত পরিসরে সংরক্ষিত থাকার কথা। কিন্তু বিস্ময়করভাবে সেই তথ্যসহ পদত্যাগপত্র দ্রুতই জনসমক্ষে চলে আসে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগ সংক্রান্ত বিভিন্ন নথি ও তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের ভেতরে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং সচিবালয়ের ‘টক অব দ্য ডে’-তে পরিণত হয়।

এরপর আরেকটি ঘটনা নতুন করে উদ্বেগ বাড়ায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মশক নিধন কার্যক্রম পরিদর্শনে না যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর হাতে লেখা মন্তব্যসংবলিত সারসংক্ষেপের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মশা নিয়ন্ত্রণের উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র সফরে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সফরের অনুমোদন দেননি। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো সারসংক্ষেপে তিনি স্বহস্তে মন্তব্য করেন যে, ‘মশা নিধনের পদ্ধতি শিখতে বা দেখতে ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই; বরং দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে কার্যকর পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব।’ যদিও গত সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তবুও প্রশ্ন থেকেই যায়Ñ প্রধানমন্ত্রীর স্বহস্তে লেখা মন্তব্যসংবলিত নথির কপি জনসমক্ষে এলো কীভাবে?

Manual5 Ad Code

কোথায় নিরাপত্তার দুর্বলতা

প্রশাসনিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সচিবালয়ের বিভিন্ন স্তর কিংবা ডিজিটাল নথি ব্যবস্থাপনার কোনো পর্যায় থেকেই এসব তথ্য বাইরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে অধিকাংশ সরকারি নথি ডিজিটাল ও ফিজিক্যাল উভয় পদ্ধতিতেই পরিচালিত হয়। ফলে একটি নথি একাধিক ব্যক্তি ও প্রশাসনিক স্তরের মধ্য দিয়ে অগ্রসর হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কোনো পর্যায়ে দায়িত্বশীলতার ঘাটতি, ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক উদ্দেশ্য কিংবা প্রযুক্তিগত নিরাপত্তার দুর্বলতা থাকলে তথ্য ফাঁসের সুযোগ তৈরি হতে পারে।

Manual6 Ad Code

একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। বরং ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ নথি বাইরে চলে যাওয়ার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

প্রশাসনের ভেতরে বাড়ছে অস্বস্তি

সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক তথ্য ফাঁসের ঘটনায় প্রশাসনের ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক কর্মকর্তা আশঙ্কা করছেন, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়ে খোলামেলা মতামত দেওয়া কিংবা সারসংক্ষেপে প্রয়োজনীয় মন্তব্য করার ক্ষেত্রেও অনীহা তৈরি হতে পারে।

তাদের মতে, যদি কর্মকর্তারা মনে করেন যে যেকোনো সময় গোপনীয় নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, তাহলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এ ছাড়া সরকারের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত প্রকাশ্যে চলে এলে বিরোধী মহল কিংবা বিভিন্ন স্বার্থগোষ্ঠী তা রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগ পেতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব আনোয়ার ফারুক মনে করেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তিনি বলেন, সরকারপ্রধানের কাছে উপস্থাপিত সারসংক্ষেপ বা সিদ্ধান্তসংক্রান্ত নথি প্রশাসনিকভাবে সর্বোচ্চ গোপনীয়তার আওতায় থাকে। এগুলো বাইরে চলে আসা শুধু প্রশাসনিক শৃঙ্খলার প্রশ্ন নয়; এটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বিশ্বাসযোগ্যতার সঙ্গেও সম্পর্কিত। তবে সিদ্ধান্ত জানাজানি হলেও সরকারপ্রধানের স্বহস্তে লেখা নথি বাইরে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, কোন পর্যায় থেকে তথ্য বের হচ্ছে, তা দ্রুত শনাক্ত করতে হবে। প্রয়োজনে ডিজিটাল ট্র্যাকিং, নথি ব্যবস্থাপনার অডিট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হবে।

নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দীনও বিষয়টিকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি সতর্কসংকেত হিসেবে দেখছেন। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে সরকারপ্রধানের সিদ্ধান্তসংক্রান্ত নথি বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকে। সেখানে তথ্য ফাঁস হলে তাৎক্ষণিক তদন্ত হয় এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

Manual4 Ad Code

তার মতে, বাংলাদেশেও এখন নথির ডিজিটাল নিরাপত্তা, অ্যাক্সেস কন্ট্রোল এবং ডকুমেন্ট মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। কারণ আজ যদি প্রশাসনিক নথি ফাঁস হয়, আগামীতে জাতীয় নিরাপত্তা বা কূটনৈতিক সংক্রান্ত আরও স্পর্শকাতর তথ্যও ঝুঁকিতে পড়তে পারে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code