ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা:
সুনসান নীরব করবস্থান। মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন একজন। হঠাৎ আশপাশে নবজাতকের কান্না শুনে ভীষম খাওয়া হতভম্ব অবস্থা তার। চিৎকারে ছুটে আসেন স্কুলগামী শিক্ষিকা, শিক্ষার্থী ও ক্ষেতের মাঠে যাওয়া লোকজন। দেখা যায় কবরের উপরেই চিৎকার করে কান্না করছে ফুটফুটে নবজাতক (মেয়ে) ভয়ে কেউ সাহস করতে না পারলেও এগিয়ে যান শিক্ষিকা তাহমিনা। নবজাতকে কোলে নেমে আসেন কবরস্থান থেকে।
Manual3 Ad Code
সোমবার (১১ নভেম্বর) সকাল বেলা এমন ঘটনা ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামে একটি মাজারের কবরস্থানে।
Manual6 Ad Code
নবজাতককে উদ্ধার করার পর চাঞ্চল্য শুরু হয় এলাকায়। শিশুটি কে দেখতে ভিড় করেন মানুষজন। আর এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য তিরস্কার করতে থাকেন তার অজ্ঞাত মা বাবাকে। নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শিক্ষিকা ও স্থানীয়রা।
Manual6 Ad Code
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, নবজাতক মেয়েটির ১দিনের। সে ভাল আছে৷ অল্প চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা সমাজসেবা দপ্তর করে জানানো হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নবজাতক কে হাসপাতালে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুই তিন দিন তার জন্মতাদা, জন্মদাত্রীকে খোঁজে না পেয়ে উপজেলা শিশু কল্যান পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
এ ব্যাপারে সমাজকর্মী রুকনুজ্জামান চৌধুরী এই ঘটনা সমাজের জন্য চরম ন্যাক্কারজনক। ধর্মীয় দৃষ্টিতেও ঘৃন্যপাপ। এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে নবজাতকের মা বাবার খোঁজ করার চেষ্টা চালানো হবে।