হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগ লোকজনই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের গার্নিংপার্ক, কোর্ট মসজিদ ও জেলা প্রশাসনের কার্যলয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা জানান- হঠাৎ করে একটি পাগলা কুকুরের দল মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। কুকুরের কামড় থেকে বাঁচতে অনেকেই দোকান পাঠ ও বাসা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
Manual6 Ad Code
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান- কুকুরের কামড়ে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। তিনি বলেন- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের নিতে হবে ভ্যাকসিন।