প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কালিঘাটে হঠাৎ ডিবির হানা : ২ জন ধরা

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ণ
কালিঘাটে হঠাৎ ডিবির হানা : ২ জন ধরা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কালিঘাট রোড এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় জিরা উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কালিঘাট এলাকায় চেকপোস্টের সময় এ অভিযান চালানো হয়।

Manual5 Ad Code

পুলিশ বলছে, চেকপোস্টে একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করার সময় গাড়িতে থাকা ৪৫ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১ হাজার ৩৫০ কেজি জিরার আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গাড়িটিও বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

অভিযানে আটককৃতরা হচ্ছেন, কোতোয়ালী থানার আম্বরখানা বড়বাজার এলাকার লাকির আহমেদের ছেলে রাফি আহমেদ (২০) এবং সুনামগঞ্জের শাল্লা থানার হবিবপুর এলাকার মৃত শ্রীকান্ত চন্দ্র সরকারের ছেলে রয়েল চন্দ্র সরকার (২৭)।

পুলিশের দাবি, ভারতীয় জিরা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে উপস্থাপন করা হয়েছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code