প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনির চালান জব্দ

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ণ
সিলেটে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনির চালান জব্দ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভারতীয় চিনির চালান জব্দ হয়েছে। জব্দকৃত চিনির মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার ভোরে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শাহপরাণ উপশহর আবাসিক এলাকার প্রবেশমুখ থেকে চিনিবোঝাই ট্রাক জব্দ করা হয়।
মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার ভোরে শাহপরাণ উপশহর আবাসিক এলাকার প্রবেশমুখে একটি ডিআই ট্রাক আটক করে তল্লাশি করে ডিবি পুলিশ। এসময় ট্রাক থেকে ৪০ বস্তা ভর্তি ২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়।

Manual7 Ad Code

অভিযানকালে আটক দুই ব্যক্তি হচ্ছেন- গোয়াইনঘাট উপজেলার তুরগ্রামের মো. কলিম উল্লাহের ছেলে আলী আহমদ (৩৯) ও জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি গ্রামের আবদুল মালিকের ছেলে জামিল আহমদ (২৩)।
এ ঘটনায় শাহপরাণ থানায় আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code