প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাবার বাগানে খালাতো বোনকে ধর্ষণ, মনির গ্রেফতার

editor
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ণ
রাবার বাগানে খালাতো বোনকে ধর্ষণ, মনির গ্রেফতার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
টাকা নিয়ে আসার কথা বলে সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগানে তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‌াবের একটি দল ধর্ষণ মামলার পলাতক আসামী মনির মিয়াকে (২৫) গ্রেফতার করেছে। সে জালালাবাদ থানাধীণ দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জালালবাদ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Manual3 Ad Code

এরআগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বেতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব। শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, ভিকটিমসিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত মনির ভিকটিমের সম্পর্কে খালাতো ভাই। এক বছর পূর্বে ভিকটিমের মাতা মারা যান।মৃত্যুর পূর্বে ভিকটিমের মাতা বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করত। ওই বাসার মালিক মাঝে মধ্যে ভিকটিমের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করত। সেই সুবাধে ভিকটিমের মোবাইল নাম্বার মালিকের বাসায় দেওয়া ছিল। গত ৩১ অক্টোবর ভিকটিমের বাড়িতে মনির জানায় বিশ্ববিদ্যালয় এলাকার ওই বাসার মালিক ফোন দিয়েছে তাদের বাসায় গেলে কিছু টাকা দেয়া হবে।

তখন বাসায় ভিকটিমের পিতা না থাকায় মনির ভিকটিমকে নিয়ে ওই বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে রাবার বাগানে টিলার উপরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে এসে তার পরিবারকে জানায়। তখন ভিকটিমের পিতা গ্রেফতারকৃত মনিরের পরিবারকে জানালে তারা বিষয় বিষয়টি আপোষের জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবে ভিকটিমের পিতা রাজি না হয়ে থানায় মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code