প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়ন বৈধ ২৬, বাতিল ১৩ প্রার্থীর

editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়ন বৈধ ২৬, বাতিল ১৩ প্রার্থীর

Manual7 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বাতিল করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাঁচটি আসনে মোট ৩৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

Manual1 Ad Code

শনিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ডিসির সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সম্মুখে এই ঘোষণা দেন।

Manual3 Ad Code

সুনামগঞ্জ-১ আসনে নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থী হলেন বিএনপির আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, জামায়াতে তোফায়েল আহমদ খান, ইসলামি আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরী।

সুনামগঞ্জ-২ আসনে প্রস্তাবকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে যাচাইবাছাইয়ে বৈধ প্রার্থী হয়েছে, বিএনপি’র নাসির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী, জামায়াতের মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের মোঃ সাখাওয়াত হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মোহাম্মদ সোয়াইব আহমদ এবং সিপিবির নিরঞ্জন দাস।

সুনামগঞ্জ-৩ আসনে আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খানের ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন রিটারনিং ও কর্মকর্তা। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, জামাতের ইয়াসিন খান, স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা বাসা চৌধুরী ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ।

Manual6 Ad Code

সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম ও এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির এডভোকেট নুরুল ইসলাম, জামাতের এডভোকেট শামস উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আজিজুল হক এবং জাতীয় পার্টির নাজমুল হুদা এবং এবং ইসলামী আন্দোলনে মো. শহিদুল ইসলাম।

সুনামগঞ্জের-৫ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. মোশাহীদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির কলিম উদ্দিন মিলন, জামাতের আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির, ন্যাশনাল ত্রিপলস পার্টির মো. আজিজুল হক।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code