প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে সফর, ১৪৪৮ হিজরি

ব্রুকলিনের কুখ্যাত কারাগারে রাখা হবে মাদুরোকে

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ণ
ব্রুকলিনের কুখ্যাত কারাগারে রাখা হবে মাদুরোকে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কড়া নিরাপত্তার মধ্যে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তাকে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের একটি বিমানঘাঁটিতে পৌঁছানোর পর নিকোলা মাদুরোকে উড়োজাহাজে করে ম্যানহাটানের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর সদর দপ্তরে নেওয়ার কথা রয়েছে, যেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপরই তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হবে বলে জানানো হয়েছে।

Manual8 Ad Code

নিউইয়র্কের এই বন্দিশিবিরটি যুক্তরাষ্ট্রের অন্যতম কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। উচ্চপ্রোফাইল ও গুরুত্বপূর্ণ বন্দীদের রাখার জন্য এই কেন্দ্রটি ব্যবহৃত হয়ে আসছে। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সাম্প্রতিক সময়ে র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসকেও এই কারাগারেই রাখা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরিচালিত এক অভিযানে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। তাদের যুক্তরাষ্ট্রে আনার পর থেকেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Manual4 Ad Code

আগামী সপ্তাহেই ম্যানহাটানের ফেডারেল আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযোগের পক্ষে পর্যাপ্ত নথি ও প্রমাণ প্রস্তুত করা হয়েছে।

Manual3 Ad Code

এদিকে ফ্লোরিডার পাম বিচে নিজের মার–আ–লাগো বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে। মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আদালতের কাছে এ বিষয়ে অনেক ‘জোরালো প্রমাণ’ রয়েছে। তার ভাষায়, এটি একদিকে ‘ভয়াবহ’, অন্যদিকে ‘হতবাক করে দেওয়ার মতো’ ঘটনা।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code