প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ১৭ কেন্দ্র বাতিল

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ণ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ১৭ কেন্দ্র বাতিল

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রশাসনিক জটিলতা ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণে মোট ১৭টি মূল পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে।

এর ফলে এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মোট সচল কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টিতে, যার মধ্যে বিদেশের ৭টি কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নতুন তালিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

বাতিল হওয়া কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে ঢাকার হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা-৬৯), হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (ঢাকা-৭৮) এবং আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় (ঢাকা-৩০)। ঢাকার বাইরে শিবালয়-২ কেন্দ্রের অধীন রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ, জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর ক্যাডেট কলেজ কেন্দ্রটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

এছাড়া করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশনসহ রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয় এবং চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্রগুলো ২০২৬ সালের পরীক্ষা থেকে বাদ পড়েছে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বালিয়াকান্দি-২ কেন্দ্রের লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে পর্যাপ্ত পরীক্ষার্থী না থাকায় সেটি বাতিল করা হয়েছে এবং গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্রটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলার ৪টি ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতেই কেন্দ্র পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এই চূড়ান্ত তালিকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code