স্টাফ রিপোর্টার:
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা কুলাউড়ায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
Manual7 Ad Code
র্যাবের একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় থেকে স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী সজল দেব নাথকে (২১) গ্রেফতার করেছে।
র্যাব জানায়, ভিকটিম মৌলভীবাজারের একটি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে। ভিকটিম রাস্তায় চলাচলের সময় গ্রেফতারকৃত সজল উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এমনকি কুপ্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকি প্রদান করে।
Manual8 Ad Code
এরই প্রেক্ষিতে ১ জানুয়ারি সকাল ১০টায় ভিকটিম স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার হাই স্কুলের সামন থেকে তাকে জোরপূর্বক ভিকটিমকে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিম বাড়িতে না আসায় থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা।