প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ২

editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ২

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পিকআপটির চালক বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস সুনামগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এনা বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায়।

Manual2 Ad Code

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এতে এনা বাসের চালকসহ গুরুতর আহত দুইজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এ ঘটনায় এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Manual1 Ad Code

জয়কলা সাহেব পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code