অবয়বে শতবর্ষী মসজিদ, প্রতিবিম্বে তার হাজারের ইতিহাস
অবয়বে শতবর্ষী মসজিদ, প্রতিবিম্বে তার হাজারের ইতিহাস
editor
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ০২:০৩ অপরাহ্ণ
Manual3 Ad Code
-সৈয়দ মুনজের হোসেন বাবু
প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ অচ্যুতচরণ চৌধুরী, কমলাকান্ত গুপ্ত চৌধুরীর গবেষনা ও নিদনপুর তাম্রলিপি পাঠোদ্ধার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে প্রায় দেড় হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসে লালিত পঞ্চখণ্ড তথা বিয়ানীবাজার।
ইতিহাসের পথ ধরে সপ্তম শতাব্দী পুরানো বাসুদেব মন্দির, মুঘল আমলের জায়গিরদার মসজিদ, অনি পণ্ডিতের লাইব্রেরি কিংবা মনিষীদের পদচারণায়… এই জনপদের প্রতিবিম্বে পড়ছে মহাকালের প্রতিচ্ছবি।
Manual4 Ad Code
কথিত আছে, পাল রাজ্য শাসন আমলের শেষ ভাগে পাল রাজা মহীপালের বংশধর কালিদাস পাল তৎকালিক পঞ্চখণ্ডে বসতী গড়ে তোলেন, প্রথমে বিয়ানীবাজারের পালোকোনা পরে খাসা দিঘীরপারে তার বিচরণ ছিল।
সে সময় এই অঞ্চল কুকি সম্প্রদায়ের অধীনস্থ থাকায় পঞ্চখণ্ড এক সময় টেঙ্গরি নামেও খ্যাত ছিল বলে গবেষক অচ্যুতচরণ চৌধুরীর শ্রীহুট্টের ইতিবৃত্ত (উত্তরাংশ) গ্রন্থে উল্লেখ করেন।
কালিদাস পাল থেকে ৫ম পুরুষ পর্যন্ত এই অঞ্চলে তারা রাজা উপাধি ব্যবহার করতেন কিন্তু একটা সময় মোগলদের খবরদারিতে তা বন্ধ হয়।
Manual4 Ad Code
১৩০৩ খ্রিষ্টাব্দে গৌড় গোবিন্দের পতনের পর, কালি দাস পালের ১০ ম পুরুষ প্রতাপ চন্দ্রপাল শাহজলাল এর অন্যতম সফরসঙ্গী খাজা আদিনা (র:) এর সান্নিধ্য পেয়ে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহন করে পছন্দ খাঁ নামে প্রথমে হাকালুকি হাওর তীরবর্তী মিহারী নামক গ্রামে। পরবর্তীতে বিয়ানীবাজার উপজেলার বর্তমান লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বংশবিস্তার করেন…
প্রতাপ চন্দ্র পাল তথা পছন্দ খাঁ এর ১৬ তম উত্তরসূরী। মওলানা শফিকুল হক।
Manual2 Ad Code
তিনি ১৯০৬ খ্রীস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ ও উচ্চতর ডিগ্রী অর্জন করে নিজ এলাকায় ইসলামিক শিক্ষার প্রচারে একটি বহুমুখী মাদ্রাসা ও মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন।
আনুমানিক ১৯১৬ সালের দিকে শফিকুল হক, ‘বাহাদুরপুর পুরানবাড়ি জামে মসজিদ’ নির্মাণ করেন।
এই মসজিদটি ছিল তখনকার সময়ে আশপাশের কয়েক গ্রামের একমাত্র জামে মসজিদ। চুন-চুড়কি ও দৃষ্টিনন্দন সিরামিক তৈজসপত্র টুকরো করে… নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি হয়ে ওঠে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।
বর্তমানে, স্থাপত্যশৈলীর এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন । ২০২৩ সালে প্রথম সংস্কার কাজ পরিচালনা করে সরকারি এই সংস্থাটি….